Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»আন্তর্জাতিক»এপস্টেইন কেলেঙ্কারির জেরে দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী
    আন্তর্জাতিক

    এপস্টেইন কেলেঙ্কারির জেরে দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টFebruary 2, 2026Updated:February 28, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিপুলসংখ্যক নতুন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই প্রকাশনার ধারাবাহিকতায় যুক্তরাজ্যের রাজনীতিতেও নতুন বিতর্ক দেখা দিয়েছে। এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন সাবেক ব্রিটিশ মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসন।

    বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। খবরে বলা হয়, এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে চলমান বিতর্কে লর্ড ম্যান্ডেলসন মনে করেন, তাঁর নাম জড়িত থাকায় লেবার পার্টি বিব্রতকর অবস্থায় পড়ছে।

    তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দলকে আর কোনো অস্বস্তিতে ফেলতে চান না বলেই তিনি সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত শুক্রবার প্রকাশিত নতুন এপস্টেইন ফাইলে তাঁর নাম অন্তর্ভুক্ত থাকায় এই সিদ্ধান্ত আরও ত্বরান্বিত হয়।

    এর আগেও এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের কারণে লর্ড ম্যান্ডেলসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত বছর তাঁকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তখনও এপস্টেইনের সঙ্গে তাঁর যোগাযোগই ছিল প্রধান কারণ হিসেবে আলোচিত।

    প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০০৩ ও ২০০৪ সালে এপস্টেইন তিন দফায় লর্ড ম্যান্ডেলসনকে ২৫ হাজার ডলার করে মোট ৭৫ হাজার ডলার প্রদান করেছিলেন, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৫৫ হাজার পাউন্ডের সমান। এই অভিযোগ নতুন করে রাজনৈতিক বিতর্ককে উসকে দেয়।

    লেবার পার্টির মহাসচিবকে লেখা চিঠিতে লর্ড ম্যান্ডেলসন বলেন, এপস্টেইনকে ঘিরে সৃষ্ট জনমনে স্বাভাবিক ক্ষোভের সঙ্গে তাঁকে আবার যুক্ত করা হয়েছে, যা দুঃখজনক। তিনি দাবি করেন, প্রায় দুই দশক আগে এপস্টেইনের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ বিষয়ে তাঁর কোনো স্মৃতি বা প্রমাণ নেই।

    তিনি আরও বলেন, বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তবে তদন্ত চলাকালে দলকে আর বিব্রত না করতেই তিনি লেবার পার্টির সদস্যপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

    #আরএ

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleএপস্টেইন নথিতে আইসিডিডিআরবি, নতুন বিতর্কের জন্ম
    Next Article এপস্টেইন নথিতে ইমরান খান: চটকদার ‘বৈশ্বিক হুমকি’ বয়ান

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শত্রুকে কাবু করতে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাচ্ছে ইরান

    চীনের শানসিতে ৪০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

    রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

    সিডিইউ ও এসপিডির সমর্থনে জার্মানির প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ইলসে আইগনার, হতে পারেন ১ম নারী প্রেসিডেন্ট

    বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.