Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ইসলাম»ইসলামে ব্যক্তি ও সমাজ জীবনে সহিষ্ণুতা
    ইসলাম

    ইসলামে ব্যক্তি ও সমাজ জীবনে সহিষ্ণুতা

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টMarch 2, 2021
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ইসলামে ব্যক্তি ও সমাজ জীবনে সহিষ্ণুতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মহান আল্লাহ তায়ালা ধৈর্যশীল মানুষকে খুব ভালোবাসেন। কেননা, আল্লাহ রব্বুল আলামিন নিজেই ধৈর্যশীল, ক্ষমাশীল ও পরম সহিষ্ণু। সৃষ্টির শুরু থেকেই মানুষ ভুল করে চলেছে। ভুল করা মানুষের স্বভাবজাত ধর্ম। আর আল্লাহর অন্যতম স্বভাব হলো তার বান্দা তথা মানুষকে ক্ষমা করা। আরবি ‘ইনসান’ শব্দের বাংলা প্রতিশব্দ হলো মানুষ। যার উৎপত্তি হয়েছে ‘নিসইয়ান’ থেকে। নিসইয়ান অর্থ ভুলে যাওয়া। আর ভুলে যাওয়া বা ভুল করা মানুষের সহজাত বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ চান তোমাদের গুনাহ ক্ষমা করে দিতে; আর মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।’ (সুরা নিসা, আয়াত : ২৮)


    নিজ প্রবৃত্তি ও শয়তানের কু-মন্ত্রনায় মানুষ গুনাহ করে। আল্লাহর অবাধ্য হয়। শয়তানের কুমন্ত্রণায় পড়ে নানা রকম পাপ কাজে জড়িয়ে পড়ে। তবে আল্লাহ ক্ষমাশীল, বান্দার প্রতি বড়ই সহিষ্ণু। খাঁটি তওবা করার পর আল্লাহ তায়ালা তার সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন। মহানবী সা. বলেন, ‘প্রতিটি আদম সন্তানই পাপপ্রবন। আর পাপীদের মধ্যে উত্তম মানুষ হলো তারা, যারা তওবা করে।’ (তিরমিজি, হাদিস : ২৪৯৯)


    আদর্শ সমাজ গঠনে ইসলামের ভূমিকা

    বিশ্বনবী সা. ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার অনুপম আদর্শ। তিনি কখনো অন্যায়ভাবে কারও গায়ে হাত তোলেননি। ব্যক্তিগত কারণে কাউকে শাস্তি দেননি। কাউকে কটু কথাও বলেননি। সুনানে আবু দাউদ গ্রন্থে এসেছে, একবার এক বেদুইন এসে তার গায়ের চাদর ধরে জোরে টান দেয়। তখন নবী (সা.) হাসি মুখে তার সঙ্গে কথা বলেন। কোনো ধরনের বিরক্তি প্রকাশ করেননি।


    আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নবীজির চাচা হামজা রা.-এর বুক চিরে কলিজা বের করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করেছে। সে যখন আল্লাহর রাসুলের কাছে আসে, নবীজি তাকে ক্ষমা করে দেন। ওয়াহশি রা. উহুদের যুদ্ধে হামজা রা.-কে বর্শার আঘাতে হত্যা করে। নবীজি তাকেও ক্ষমা করে দেন। এমনকি আবু সুফিয়ানকেও মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দেন। অথচ আবু সুফিয়ান গোটা জীবন ইসলামের বিরুদ্ধে লড়েছে। ইসলামের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অপরাধীদের সঙ্গে এই ছিল নবীজির আচরণ। ইসলামের নীতি হলো মানুষের সঙ্গে কোমল আচরণ করা, সে যতই অপরাধী হোক। তাকে সঠিক ও কল্যাণের পথে নিয়ে আসা। কোনো কোনো লোক ব্যভিচারে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ অসদুপায় অবলম্বন করেছেন, এরপরও নবী (সা.) সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহিষ্ণু আচরণ করেছেন। কারও প্রতি রূঢ় আচরণ করেননি।


    তাফসির ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, একবার উমর ইবনে খাত্তাব রা. এক লোকের খোঁজ করলেন। লোকটি সিরিয়ার বাসিন্দা ছিল। নামাজ-রোজা করত। সাহাবিরা বললেন, ‘হে আমিরুল মুমিনিন, ‘সে তো এখন নিয়মিত মদপান করে। তাকে অনেক দিন এদিকে দেখা যায় না।’ উমর রা. সঙ্গে সঙ্গে পত্রলেখককে ডেকে বললেন, ‘লেখো, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে অমুকের প্রতি। আসসালামু আলাইকুম, পর সমাচার হলো, আমি তোমার কাছে মহান আল্লাহর প্রশংসা করছি। তিনি একমাত্র প্রভু। ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তি প্রদানকারী এবং প্রাচুর্যের মালিক। আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে।’ তারপর তিনি সাহাবিদের বললেন, ‘তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করবে, যেন সে ফিরে আসতে পারে এবং আল্লাহ তার তওবা কবুল করে নেন।’

    লোকটি চিঠি পাওয়ার পর তা বারবার আওড়াতে লাগল, ‘তিনি আল্লাহ, যিনি পাপের ক্ষমাকারী, তওবা কবুলকারী এবং কঠোর শাস্তি প্রদানকারী।’ সে বারবার বলতে লাগল, উমর আমাকে আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করলেন। ক্ষমার প্রতিশ্রুতি দিলেন। একপর্যায়ে সে কেঁদে ফেলে। মদপান করা ছেড়ে দেয়। উত্তমরূপে তওবা করে। উমর রা. তার কথা শোনার পরে সাহাবিদের বললেন, ‘তোমাদের কোনো ভাইয়ের পদস্খলন দেখলে তার সঙ্গে এমন আচরণ করবে। আল্লাহর কাছে দোয়া করবে যেন তিনি তাকে ক্ষমা করে দেন। কখনো তাকে দূরে ঠেলে দেবে না। শয়তানের হাতে রেখে দেবে না।’ (উমদাতুত তাফাসির : ৩/২০৭, বাইহাকি : ৬২৬৩)
    বিশ্বনবীর সা. গাহাবি আবদুর রহমান ইবনে আউফ থেকে বর্ণিত, ‘এক রাতে তিনি উমর রা.-এর সঙ্গে পাহারা দিচ্ছিলেন। রাত গভীর হলে তারা হাঁটতে শুরু করেন।

    পথিমধ্যে একটা ঘরে বাতি জ্বলতে দেখা গেল। তারা ঘরটার দিকে এগিয়ে গেলেন। একপর্যায়ে ঘরের ভেতর মানুষের কণ্ঠস্বর ভেসে এলো। উমর রা. আবদুর রহমানের হাত ধরে বললেন, ‘আচ্ছা তুমি কি জানো এটা কার ঘর? তিনি বললেন, না। তখন উমর বললেন, ‘এটা রাবিয়া ইবনে উমাইয়ার ঘর। মনে হয় তারা মদপান করছে। তোমার কি মনে হয়? তখন আবদুর রহমান ইবনে আউফ বললেন, ‘কোরআনে আমাদের মানুষের পিছু নিতে বারণ করা হয়েছে।’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে উমর ওখান থেকে সরে পড়েন।’ (বাইহাকি, হাদিস : ১৭২২৫)।


    মানুষ ভুল করবে, পাপ করবে। এটাই স্বাভাবিক। তাই মানুষের ভুল কিংবা গুনাহের কারণে তার সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয়। কেউ অপরাধী হলে তাকে দূরে ঠেলে দিতে নেই। বরং এ ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। উত্তম ও কোমলতাপূর্ণ আচরণের মাধ্যমে অপরাধীকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ধৈর্য ও সহিষ্ণুতার সাথে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রীয় জীবন পরিচালনার তৌফিক দান করুন।

    লেখক : বিলাল মাহিনী
    প্রভাষক : গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা
    প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক : সিংগাড়ী আ লিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্র, অভয়নগর, যশোর।
    আজীবন সদস্য : নওয়াপাড়া ইনস্টিটিউট।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Next Article পবিত্র জুমা’র ফজিলত ও ১৮ টি করণীয়

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    সালাতুল হাজত নামাজের নিয়ম ও ফজিলত: মনের আশা পূরণের সহিহ দোয়া, নিয়ত ও আমল

    মুসলিম ছেলেদের আধুনিক নাম: অর্থসহ ৫০০+ সুন্দর ও ইসলামিক সেরা নামের তালিকা

    কসর নামাজের জরুরি মাসআলা: সফর, ট্রাফিক, বিমান ভ্রমণ ও অবস্থানকালীন পূর্ণাঙ্গ ফতোয়া

    কসর নামাজের নিয়ম, নিয়ত ও বিধান: সফরের দূরত্ব, রাকাত সংখ্যা ও জরুরি মাসআলা

    মেয়েদের ইসলামিক নাম অর্থসহ: সেরা ৫০০+ সুন্দর, আধুনিক ও আনকমন নামের তালিকা

    শিয়ারা কি মুসলিম: আলেম সমাজের মতামত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও মূল পার্থক্য

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.