Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ফিচার»মানিকগঞ্জে ভিন্নধর্মী ইফতারের উদ্যোগ, প্রশংসা কুড়াচ্ছে লাভ ফর ব্লাড
    ফিচার

    মানিকগঞ্জে ভিন্নধর্মী ইফতারের উদ্যোগ, প্রশংসা কুড়াচ্ছে লাভ ফর ব্লাড

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টMarch 3, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রমজানের প্রতিদিনই ইফতারের ঠিক আগমুহূর্তে মানিকগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে তৈরি হয় এক ভিন্ন দৃশ্যপট। কর্মব্যস্ত মানুষের ভিড়, দীর্ঘ রিকশার সারি, ক্লান্ত মুখে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষের সবাই একসঙ্গে অপেক্ষা করেন একটি মানবিক উদ্যোগের জন্য।

    এখানে শ্রেণি, পেশা কিংবা পরিচয়ের কোনো বিভাজন নেই। সবাই বসেন এক কাতারে, ভাগ করে নেন একই ইফতার।

    টানা পাঁচ বছর ধরে রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন বিনামূল্যে ইফতার বিতরণ করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ব্লাড। ল কলেজের বিপরীতে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনের স্থানটিতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৫০০ জন রোজাদার এই ইফতার গ্রহণ করেন। আয়োজনে প্রতিদিন ব্যয় হয় প্রায় ৫ হাজার টাকা, যা সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের ব্যক্তিগত অনুদানে পরিচালিত।

    সংশ্লিষ্টদের মতে, এই আয়োজনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সমতা। বিসিএস কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ যেমন এখানে বসেন, তেমনি বসেন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও পথচারীরা।

    ইফতারের কাতারে ধনী-গরিবের পার্থক্য মুছে গিয়ে তৈরি হয় এক মানবিক মিলনমেলা।

    এ বিষয়ে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান নিবিড় বলেন, ইফতারের সময় এই সড়কটি অত্যন্ত ব্যস্ত থাকে। অনেক মানুষ কর্মস্থল বা যাত্রাপথে থাকায় সময়মতো বাসায় ফিরতে পারেন না। সেই বাস্তবতা থেকেই পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য এই আয়োজন।

    তিনি বলেন, শুরুতে সুবিধাবঞ্চিতদের সহায়তার লক্ষ্য নিয়েই এই কর্মসূচি চালু হলেও এখন এটি সবার অংশগ্রহণে বৃহৎ উদ্যোগে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিট থেকে স্বেচ্ছাসেবকরা টেবিল সাজানো ও খাবার পরিবেশনের প্রস্তুতি নেন।

    তিনি জানান, ৫টা ৩০ মিনিটে শৃঙ্খলার সঙ্গে ইফতার বিতরণ শুরু হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের একটি দল নিয়মিত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, যারা পরিবেশন থেকে শুরু করে শৃঙ্খলা রক্ষা পর্যন্ত সব দায়িত্ব পালন করেন।

    সাধারণত এখানে নিয়মিত ইফতারের তালিকায় থাকে ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, শসা, খেজুর ও শরবত। বিশেষ দিনে খিচুড়ি, মোরগ পোলাও কিংবা বিরিয়ানিও পরিবেশন করা হয়। সব খাবারই সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রস্তুত করা হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক সুমন মোল্লা জানান, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হচ্ছে।

    এ উদ্যোগ নিয়ে ৫০ বছর বয়সী রিকশাচালক করিম মিয়া বলেন, সারাদিন রোজা রেখে রিকশা চালানোর পর বাড়িতে গিয়ে ইফতার করা অনেক সময় সম্ভব হয় না। এখানে এসে স্বস্তিতে ইফতার করতে পারেন। আয়োজকদের জন্য তিনি নিয়মিত দোয়া করেন।

    সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস মনে করেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    ইফতার
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleচ্যাটজিপিটি বয়কট: মোবাইল ব্যবহারকারীরা ঝুকছে অ্যানথ্রোপিকের ‘ক্লড’ এর দিকে
    Next Article জবিতে প্রথমবারের মতো গৌড় পূর্ণিমা ও দোল উৎসব

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    কাজী জেসিন কে?

    রাজশাহী কেন্দ্রীয় কারাগার: ২০০ বছরের পুরোনো ভবনে ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি

    স্বপ্নে দেখা ভূমিতে গড়া জমিদারবাড়ি, ইতিহাস বহন করছে পাবনার ফরিদপুর

    ইফতারের টেবিল থেকে ঈদ: অম্লান সম্প্রীতির হাসি

    কেন বাংলাদেশ থেকে ডিম নিচ্ছে না সৌদি আরব?

    মৃতসাগর: এক অজানা রহস্যের সন্ধানে

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.