Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»আন্তর্জাতিক»খাদ্যসংকটে বিলুপ্তির পথে আফ্রিকান পেঙ্গুইন
    আন্তর্জাতিক

    খাদ্যসংকটে বিলুপ্তির পথে আফ্রিকান পেঙ্গুইন

    রুশাইদ আহমেদBy রুশাইদ আহমেদFebruary 4, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দক্ষিণ আফ্রিকার বেটিস বে সমুদ্রসৈকতে রোদের আলোয় দাঁড়িয়ে থাকা আফ্রিকান পেঙ্গুইনের দৃশ্য একসময় ছিল নিত্যদিনের পরিচিত ছবি। কিন্তু আজ এই আকর্ষণীয় পাখিগুলো অস্তিত্ব সংকটে পড়েছে।

    ২০২৪ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) আফ্রিকান পেঙ্গুইনকে ‘অতি বিপন্ন’ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। বর্তমানে তাদের প্রজননক্ষম জোড়ার সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছে।

    অ্যান্টার্কটিকার তীব্র শীত নয়, বরং দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার নাতিশীতোষ্ণ উপকূলীয় পরিবেশই এই প্রজাতির পেঙ্গুইনদের স্বাভাবিক আবাস। পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও গত তিন দশকে তাদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমেছে।

    গবেষণায় দেখা গেছে, দূষণ ও আবাসস্থল ধ্বংসের পাশাপাশি ভয়াবহ খাদ্যসংকটই এই পতনের প্রধান কারণ। দক্ষিণ আফ্রিকার বন ও মৎস্য বিভাগ এবং যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জানা যায়, ২০০৪ থেকে ২০১১ সালের মধ্যে রবেন ও ডাসেন দ্বীপে ৬০ হাজারের বেশি পেঙ্গুইন অনাহারে মারা গেছে।

    জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত বাণিজ্যিক মাছ ধরার ফলে সার্ডিন ও অ্যাঙ্কোভির মতো প্রধান খাদ্য প্রায় উধাও হয়ে গেছে। পশ্চিম দক্ষিণ আফ্রিকায় সার্ডিনের মজুত নেমে এসেছে মাত্র ২৫ শতাংশে।

    এ দিকে, গবেষকদের মতে, খাবারের খোঁজে গভীর সমুদ্রে যেতে গিয়ে পূর্ণবয়স্ক পেঙ্গুইনরা দুর্বল হয়ে পড়ছে, যার প্রভাব সরাসরি পড়ছে ছানাদের ওপর। এতে অনেক ছানা খাবার না পেয়ে মারা যাচ্ছে।

    আরও ভয়াবহ তথ্য দিয়েছেন গবেষক আলবার্ট স্নাইম্যান। তাঁর অনুসন্ধান বলছে, মাছের অভাবে মা-বাবা পেঙ্গুইনরা ছানাদের পাথর ও বালু খাওয়াচ্ছে, যা পাকস্থলীতে আটকে গিয়ে মৃত্যুর কারণ হচ্ছে।

    এই সংকট মোকাবিলায় ‘সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অব কোস্টাল বার্ডস’ পরিত্যক্ত ও অসুস্থ ছানাদের উদ্ধার করে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।

    সংস্থাটি জানিয়েছে, গত বছর প্রায় এক হাজার কঙ্কালসার পেঙ্গুইনের চিকিৎসা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ছাড়া এই প্রজাতি রক্ষা করা সম্ভব নয়। এখনই ব্যবস্থা না নিলে আফ্রিকান পেঙ্গুইন অচিরেই ইতিহাসে পরিণত হতে পারে।

    সূত্র: সিএনএন

    #আরএ

    Author

    • রুশাইদ আহমেদ
      রুশাইদ আহমেদ

      ২০২৩ সাল থেকে জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিকসমূহে নিয়মিত লিখছেন রুশাইদ আহমেদ। পড়াশোনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষে। ঝোঁক সাংবাদিকতা, সাহিত্য, অনুবাদ ও কলাম লেখায়। টেলিগ্রাফ বাংলাদেশ-এ কাজ করছেন নিউজরুম এডিটর হিসাবে।

    পেঙ্গুইন
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleজামায়াতে ইসলামীর ‘জনতার ইশতেহার’ ঘোষণা
    Next Article রাতে দাঁত ব্রাশ না করলে বাড়ে হৃদরোগের ঝুঁকি

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শত্রুকে কাবু করতে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাচ্ছে ইরান

    চীনের শানসিতে ৪০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

    রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

    সিডিইউ ও এসপিডির সমর্থনে জার্মানির প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ইলসে আইগনার, হতে পারেন ১ম নারী প্রেসিডেন্ট

    বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.