Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»আইন-শৃঙ্খলা ও অপরাধ»রাজশাহীতে বিএসটিআই মানচিহ্ন অপব্যবহারে ২ বেকারিকে জরিমানা
    আইন-শৃঙ্খলা ও অপরাধ

    রাজশাহীতে বিএসটিআই মানচিহ্ন অপব্যবহারে ২ বেকারিকে জরিমানা

    নওহাটার তাজ বেকারিকে ২৫ হাজার এবং বায়া বাজারের সামিউল খালেক বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা
    Minhaj Ul IslamBy Minhaj Ul IslamJuly 5, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার: রাজশাহীতে বেকারিকে জরিমানা
    টেলিগ্রাফ ফটো
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে পবা উপজেলার নওহাটা ও বায়া বাজার এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই দণ্ড প্রদান করে।

    অভিযানে পবার নওহাটায় অবস্থিত তাজ বেকারী এন্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এই দণ্ড দেওয়া হয়।

    এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের প্রমাণও পাওয়া যায় সেখানে। অন্যদিকে, মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    বিএসটিআই,রাজশাহী,বেকারী

    রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

    সার্বিক কার্যক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

    Author

    • Minhaj Ul Islam
      Minhaj Ul Islam
    বিএসটিআই রাজশাহী
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleযশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
    Next Article বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ৫০ অবৈধ বাংলাদেশি

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ যুবকের মাটিচাপা মরদেহ

    ফরিদপুরে বাসে দুর্বৃত্তের অগ্নিসংযোগ: ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু

    সাভার ও ধামরাইয়ে পার্কিং করা দুটি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ড

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, আটক মনিরুল

    সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া জব্দ: কোস্ট গার্ডের বিশেষ অভিযান

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.