নতুন অ্যাকাউন্ট খুলেই আয় করা বহু টিকটক ব্যবহারকারীর বড় একটি অংশের লক্ষ্য এখন এটি। তবে এলগরিদম, কনটেন্ট স্ট্র্যাটেজি ও সঠিক মনিটাইজেশন টুল না জানলে দ্রুত আয় করা কঠিন হয়ে পড়ে।
তবে পরিকল্পিতভাবে শুরু করলে নতুন অ্যাকাউন্ট থেকেও অল্প সময়ের মধ্যে আয়ের পথ তৈরি করা সম্ভব। কীভাবে তা করা যায়, তার কার্যকর দিকগুলো নিয়েই এই ফিচার।
১) নিশ বাছাই ও কনটেন্ট পজিশনিং
মনিটাইজেশনের প্রথম শর্ত হলো স্পষ্ট নিশ। এডুকেশন, টেক রিভিউ, লাইফস্টাইল টিপস, ফুড, ফিটনেস, ফ্যাক্টস, বই/স্কিল রিকমেন্ডেশন — যে কোনো একটি বিষয়ে ফোকাস রাখতে হবে।
একই অ্যাকাউন্টে এলোমেলো কনটেন্ট দিলে এলগরিদম অডিয়েন্স বুঝতে পারে না। প্রথম ১৫–২০টি ভিডিওতে নিশ পরিষ্কার করা গেলে ভিউ স্থির হয়, যা আয়ের ভিত্তি তৈরি করে।
২) শুরুতেই ফলোয়ার না, রিটেনশন
নতুনরা ফলোয়ার বাড়াতে ব্যস্ত থাকে, অথচ টিকটকের এলগরিদম ভিডিও রিটেনশন ও ওয়াচ টাইমকে বেশি গুরুত্ব দেয়। ৭–১৫ সেকেন্ডের ভিডিওতে প্রথম ২ সেকেন্ডে শক্তিশালী হুক দিতে হবে।
তবে প্রশ্ন থাকে, চমকপ্রদ তথ্য বা সমস্যার সমাধান দিয়ে শুরু করলে শেষ পর্যন্ত দেখার হার বাড়ে কিনা। এবং, এটি আসলেই ভিউ বাড়ায়।
রিটেনশন বাড়লে ফলোয়ার নিজে থেকেই আসে।
৩) দৈনিক আপলোড ও ট্রেন্ড স্মার্ট ব্যবহার
শুরুর ৩০ দিনে নিয়মিত পোস্ট করা জরুরি। দৈনিক ১–২টি ভিডিও দেওয়া যথেষ্ট। ট্রেন্ডিং সাউন্ড বা ফরম্যাট ব্যবহার করা যাবে, তবে নিজের নিশের সঙ্গে মিল রেখে।
তবে খেয়াল রাখতে হবে কনটেন্ট যেন কপি করা না হয়। ট্রেন্ডের কাঠামো ধরে নিজের কনটেন্ট বানাতে হবে। এতে দ্রুত রিচ পাওয়া যায়।
৪) প্রাথমিক মনিটাইজেশন: অ্যাফিলিয়েট ও সার্ভিস
ফলোয়ার ১–৫ হাজার হলেও অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করা যায়। ই-কমার্স পণ্য, বই, কোর্স বা অ্যাপ রিকমেন্ডেশন দিয়ে কমিশন আয় সম্ভব।
এ ছাড়া, যারা স্কিলভিত্তিক কনটেন্ট করেন, তারা কনসালটেশন, ডিজিটাল সার্ভিস বা অনলাইন ক্লাসের লিড জেনারেট করতে পারেন। বায়োতে লিংক ও ভিডিওতে কল-টু-অ্যাকশন কার্যকর ভূমিকা রাখে।
৫) লাইভ ও গিফট আয়ের প্রস্তুতি
লাইভে গিফট পাওয়া নতুনদের জন্য দ্রুত আয়ের একটি পথ বলে পরিগণিত হতে পারে। নিয়মিত লাইভে প্রশ্নোত্তর, সমস্যা সমাধান দেওয়া বা রিভিউ সেশন করলে দর্শক যুক্ত হয়।
লাইভে ধারাবাহিকতা ধরে থাকলে অল্প সময়েই গিফট ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু হতে পারে।
৬) ব্র্যান্ড ডিলের আগে মিডিয়া কিট
ফলোয়ার কম হলেও এনগেজমেন্ট ভালো হলে ব্র্যান্ড আগ্রহ দেখায়। নিজের কনটেন্ট থিম, গড় ভিউ, এনগেজমেন্ট রেট ও অডিয়েন্স ডেমোগ্রাফি নিয়ে ছোট একটি মিডিয়া কিট তৈরি রাখা উচিত।
ডিরেকট মেসেজিং (ডিএম) বা ইমেইলে প্রফেশনাল প্রস্তাব পাঠালে স্পনসরড কনটেন্ট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৭) অফিসিয়াল মনিটাইজেশন টুল
অ্যাকাউন্ট গ্রো হলে টিকটকেেএর ক্রিয়েটর প্রোগ্রাম, সাবস্ক্রিপশন বা রিওয়ার্ড-ভিত্তিক ফিচার সক্রিয় করা যায়। এজন্য কমিউনিটি গাইডলাইন মেনে চলা, কপিরাইট-মুক্ত কনটেন্ট ও অডিয়েন্স ফ্রেন্ডলি ভাষা জরুরি। একবার ফিচার চালু হলে কনটেন্ট থেকেই নিয়মিত আয় আসে।
৮) ডেটা দেখে কনটেন্ট ঠিক করা
অ্যানালিটিক্সে কোন ভিডিও বেশি ওয়াচ টাইম দিচ্ছে, কোন হুক কাজ করছে বেশি — এসব দেখে কনটেন্ট অপটিমাইজ করতে হবে। কাজ করা ফরম্যাট রিপিট, কম পারফর্ম করা বাদ দিতে হবে। এভাবেই মনিটাইজেশন ধারাবাহিক হয়।
পরিকল্পিত নিশ, রিটেনশন-কেন্দ্রিক কনটেন্ট, প্রাথমিক অ্যাফিলিয়েট ও লাইভ আয়ের সমন্বয় করলে নতুন টিকটক অ্যাকাউন্ট থেকেও দ্রুত মনিটাইজেশন করা সম্ভব।
#আরএ

