Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ক্যাম্পাস»জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইনডোর গেমস, চ্যাম্পিয়ন হলেন যারা
    ক্যাম্পাস

    জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইনডোর গেমস, চ্যাম্পিয়ন হলেন যারা

    Minhaj Ul IslamBy Minhaj Ul IslamMay 20, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমস, চ্যাম্পিয়ন হলেন যারা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাবি প্রতিনিধি| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) শুরু হওয়া এই আয়োজন মঙ্গলবার (১৯ মে) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। দাবা, লুডু, ক্যারম, উনো, ফিফা ও ই-ফুটবল – ছয়টি ইভেন্টে বিভিন্ন বর্ষের প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।

    বিভাগের চতুর্থ বর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থীরা পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্কেটিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমতাজ আক্তার মুন্নি।

    আয়োজকরা জানান, বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা, আনন্দঘন পরিবেশ তৈরি এবং সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এ ইনডোর গেমস আয়োজন করা হয়েছে। দুই দিনজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণে বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

    ইভেন্টভিত্তিক ফলাফল: দাবায় চ্যাম্পিয়ন হন মুর্তজা মাহিন, রানারআপ ইশতিয়াক বিন ইকবাল। উনোতে চ্যাম্পিয়ন তামজিদ ইসলাম, রানারআপ মাহমুদুল হাসান। লুডুতে চ্যাম্পিয়ন তানজিলা আক্তার ও ইউশি এবং রানারআপ জান্নাতুন নিসা মিম ও মেহরীন মজুমদার। ক্যারমে চ্যাম্পিয়ন আরাফ ও তাসরিফ হোসেন, রানারআপ খায়রুল ইসলাম ও তানজিলা আক্তার। ফিফায় চ্যাম্পিয়ন সুপ্ত সরকার, রানারআপ বিজয় সাহা। ই-ফুটবলে চ্যাম্পিয়ন তাসরিফ হোসেন, রানারআপ ইনজামুল হল।

    Author

    • Minhaj Ul Islam
      Minhaj Ul Islam
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleপীরগঞ্জে মাদক অভিযান চলে, ‘পাবলো এসকোবাররা’ থাকে আড়ালেই
    Next Article লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শহীদ নূর হোসেন দিবস: ইতিহাস, তাৎপর্য ও গণতন্ত্রের রক্তঝরা সংগ্রামের স্মৃতি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

    ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির অভিযোগে শাহবাগ থানায় ঢাবি শিক্ষিকা মোনামী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বিকেল ৪টায়, দেখবেন যেভাবে

    বিইউপি এর পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘাতের জের পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেলে ব্যাপক সংঘর্ষ

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.