Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ক্যাম্পাস»ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়
    ক্যাম্পাস

    ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টMay 21, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাককানইবি প্রতিনিধি | পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সব ক্লাস বন্ধ থাকবে। ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা মোট ২৫ দিনের ছুটি পাচ্ছেন। সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ থাকবে।

    তবে ছুটির মধ্যেও বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নজরুল জন্মজয়ন্তী ২০২৬ উপলক্ষে ২৫ মে সকাল ১০টায় নজরুল ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। ওই অনুষ্ঠানে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও প্রক্টরসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ছুটির পর ২৪ ও ২৫ জুন জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান পালিত হবে।

    এ ছাড়া ৩ জুন ছুটির মধ্যেই পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। দিবসটির মূল অনুষ্ঠানমালা ছুটির পর আয়োজন করা হবে।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটিকালীন সময়ে নিরাপত্তা ও জরুরি সেবার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যথারীতি কাজ করবেন। দায়িত্বে অবহেলা করলে চাকরি শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছুটির পর প্রথম কর্মদিবসে সব বিভাগ ও দফতরের উপস্থিতি ও অনুপস্থিতির তালিকা জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleলেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
    Next Article স্বপ্নে দেখা ভূমিতে গড়া জমিদারবাড়ি, ইতিহাস বহন করছে পাবনার ফরিদপুর

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শহীদ নূর হোসেন দিবস: ইতিহাস, তাৎপর্য ও গণতন্ত্রের রক্তঝরা সংগ্রামের স্মৃতি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

    ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির অভিযোগে শাহবাগ থানায় ঢাবি শিক্ষিকা মোনামী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বিকেল ৪টায়, দেখবেন যেভাবে

    বিইউপি এর পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘাতের জের পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেলে ব্যাপক সংঘর্ষ

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.