Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»নিরাপত্তা»ভারত থেকে বেনাপোল বন্দরে ৮টি ট্রাকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
    নিরাপত্তা

    ভারত থেকে বেনাপোল বন্দরে ৮টি ট্রাকে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

    দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির খনন কাজের জন্য আনা হয়েছে বিশাল এই চালান
    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টJanuary 24, 2026Updated:January 24, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    ভারত থেকে বেনাপোল বন্দরে ৮টি ট্রাকে ১২৫ টন বি/স্ফো/রক দ্রব্য আমদানি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    নজরুল ইসলাম যশোর, প্রতিনিধি | বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য প্রবেশ করেছে বাংলাদেশে। শনিবার ২৪ জানুয়ারী বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

    বিস্ফোরক দ্রব্যর এ চালানটি আমদানি করেছে বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। অপরদিকে বিস্ফোরক দ্রব্য রফতানি প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি ক্যামিকেল প্রাইভেড লি:১৯৪/১৯৬ শ্রীপুরা ইন্ডিয়া। পণ্য চালানটির এলসি নং ০০১২২৫০১০১২০ তারিখ ১৫/১০/২০২৫ কমাশিয়াল ইনভয়েস নং এস এস এস সিপি এল/এক্সপোর্ট /০০৪।

    বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে। বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

    টেলিগ্রাফ/এমউই

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    বেনাপোল ভারত
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমদিনা সনদ ও এর ৪৭ টি ধারা
    Next Article বিশ্বের শক্তিশালী ১০ গোয়েন্দা সংস্থা ও তাদের দুর্ধর্ষ অপারেশন

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের উপস্থিতি

    ভারতের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খাওয়ার আবদার, বাবার পিটুনিতে প্রাণ গেল ছেলের

    লালমনিরহাটে সীমান্তের ভেতরে ঢুকে মারপিট, স্থানীয় জনতার ধাওয়া খেয়ে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালালো বিএসএফ সদস্য

    কূটনৈতিক জটিলতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত

    বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি করা হলো কাঁচা মরিচ, বেনাপোল বন্দরে পৌঁছাল প্রথম চালান

    দেশে ফিরলেই তাৎক্ষণিক গ্রেফতার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.