Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ক্যাম্পাস»বিইউপি এর পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার
    ক্যাম্পাস

    বিইউপি এর পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টAugust 30, 2026Updated:August 31, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    বিইউপি পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ||বিইউপি প্রতিনিধি, ৩০ আগস্ট, ২০২৬||

    বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবন উদ্বোধন করেছেন। রোববার (৩০ আগস্ট) প্রধান অতিথি হিসেবে তিনি ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার উদ্বোধন করেন।

    ভবন উদ্বোধন শেষে সেনাপ্রধান একটি গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহবুব-উল আলম। তিনি বলেন, “শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপি ধারাবাহিক অগ্রগতি অর্জন করেছে।”

    তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

    অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মাহবুব-উল আলমের লেখা “Educating Minds; Awakening Conscience” বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

    সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যে নিহিত।”

    নতুন ভবনগুলো

    বিইউপি পশ্চিম ক্যাম্পাসের এই তিন ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শক্তিশালী করবে এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াবে।

    অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা-নৌ-বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্যগণ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    সেনাবাহিনী
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleআকস্মিক বন্যা কী, কেন হয় এবং এর পূর্বাভাস পাওয়া কি সম্ভব?
    Next Article যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শহীদ নূর হোসেন দিবস: ইতিহাস, তাৎপর্য ও গণতন্ত্রের রক্তঝরা সংগ্রামের স্মৃতি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা

    ফেসবুকে ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির অভিযোগে শাহবাগ থানায় ঢাবি শিক্ষিকা মোনামী

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বিকেল ৪টায়, দেখবেন যেভাবে

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘাতের জের পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশনাল মেডিকেলে ব্যাপক সংঘর্ষ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়া

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.