Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»সারাদেশ»নেত্রকোনা»দূর্গাপুর»দুর্গাপুরের বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল বাসিন্দাদের
    দূর্গাপুর

    দুর্গাপুরের বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল বাসিন্দাদের

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টMay 19, 2026Updated:July 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    দুর্গাপুরের বাস স্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল বাসিন্দাদের
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মামুন রণবীর, নেত্রকোণা || দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার হলো নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে মঙ্গলবার (১৯ মে) পৌর যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

    শহরের প্রবেশমুখে এই এলাকায় দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে ময়লা ফেলায় এটি ময়লার ভাগাড়ে পরিণত হয়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নানা রোগের প্রকোপ দেখা দেয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ডেপুটি স্পিকারের দৃষ্টিগোচর হয় এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    স্থানীয় বাসিন্দা আব্দুল আলী বলেন, “আবর্জনার দুর্গন্ধে এই এলাকার মানুষের জীবন অতিষ্ট হয়ে গিয়েছিল। এখানকার মানুষ বিভিন্ন অসুখে আক্রান্ত হতেন। ময়লা পরিষ্কার হওয়ায় এবার দুর্ভোগ দূর হলো।”

    স্থানীয় কলেজ শিক্ষার্থী হাসান আহমেদ বলেন, “ময়লার ভাগাড়ের পাশ দিয়ে চলাফেরা করা যেত না। শিক্ষার্থীসহ সবাই প্রতিনিয়ত কষ্ট পেতেন। শহরের প্রবেশমুখে এমন দৃশ্য দেখতেও কুৎসিত লাগত।”

    দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পৌর শহরের বর্জ্য নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কয়েকটি স্থান চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, “ডেপুটি স্পিকারের সাথে পরামর্শ করে কিছুদিনের মধ্যেই ডাম্পিং পয়েন্ট নির্মাণের প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি শহরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণও করা হবে।”

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    দূর্গাপুর নেত্রকোনা
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাথা উঁচু করে দ্রুতই বাংলাদেশের মাটিতে ফেরার ঘোষণা শেখ হাসিনার
    Next Article পীরগঞ্জে মাদক অভিযান চলে, ‘পাবলো এসকোবাররা’ থাকে আড়ালেই

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    দুর্গাপুরে গোয়ালঘরে লুকানো ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক বাবা-মেয়ে

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.