তানভীর আহমেদ,জাককানইবি:
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও সামাজিক অবস্থান এই তিন সূচকে দেশ সেরার তালিকায় জায়গা পায়নি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)।
সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির ২০২৬ সালের ‘বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং’-এ তথ্য উঠে এসেছে।
২৭ ফেব্রুয়ারি স্পেনের গবেষণা প্রতিষ্ঠান সিমাগোর প্রকাশিত তালিকায় ১০৮২৭ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ৪৭ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
সিমাগো ইন্সটিটিউট র্যংকিয়ে এবার দেশ সেরা মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তালিকায় ২য় অবস্থানে আছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। ৩য় সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪র্থ অবস্থানে আছে ইসলামি বিশ্ববিদ্যালয়। ৫ম অবস্থানে আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বাজেট স্বল্পতা, গবেষণাগার ও প্রয়োজনীয় ক্লাসরুমের সংকটে আমাদের বিশ্ববিদ্যালয় স্থান পায়নি। উল্লেখ্য, সিমাগো র্যাংকিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক প্রভাব মূল্যায়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত।
#আরএ

