Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»ইতিহাস ও সংস্কৃতি»ধর্ম, সংস্কৃতি আর ঘোড়দৌড়ের মিলনমেলা – সুখছড়ীর শতবর্ষী ঐতিহ্যে উৎসবের রঙ
    ইতিহাস ও সংস্কৃতি

    ধর্ম, সংস্কৃতি আর ঘোড়দৌড়ের মিলনমেলা – সুখছড়ীর শতবর্ষী ঐতিহ্যে উৎসবের রঙ

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টFebruary 1, 2026Updated:February 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | লোহাগাড়ার আকাশ-বাতাস যেন রবিবার সকাল থেকেই উৎসবের বার্তা বহন করছিল। ঘোড়ার হ্রেষাধ্বনি আর মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে সুখছড়ী রহমানিয়া দাখিল মাদরাসা সংলগ্ন বিস্তীর্ণ খোলা মাঠ। প্রতি বছরের ন্যায় আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সেখানে অনুষ্ঠিত হলো দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় মাহফিল ও ঘোড়দৌড় মেলা—যা শতবর্ষ পেরিয়েও আজও অটুট, অবিচল ও প্রাণবন্ত।

    এ মেলা কেবল একটি আয়োজন নয়, এটি গ্রামীণ লোকজ সংস্কৃতির এক জীবন্ত স্মারক। সময়ের স্রোতে বহু ঐতিহ্য হারিয়ে গেলেও এই সভা আজও টিকে আছে মৌলানা মফজিলুর রহমান (রাহঃ)-এর বংশধরদের অক্লান্ত প্রচেষ্টায়। মুসলিম সমাজ থেকে বিধর্মী ও বিজাতীয় সংস্কৃতি উচ্ছেদের লক্ষ্যে তিনি যে ধর্মীয় মাহফিল ও ঘোড়দৌড় প্রতিযোগিতার সূচনা করেছিলেন, তা আজ শতবর্ষ পরে এসে আরও দৃঢ়ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

    ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

    ধর্মীয় মাহফিলের পবিত্রতা আর ঘোড়দৌড়ের রোমাঞ্চ—এই দুইয়ের অনন্য মেলবন্ধনই এ আয়োজনকে আলাদা মর্যাদা দিয়েছে। দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন এই মেলায়। যেন এটি কেবল দেখার নয়, অংশগ্রহণের এক ঐতিহ্য।

    মেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে বসে অস্থায়ী দোকান। গৃহস্থালি জিনিসপত্রের পসরা, হরেক রকম মিষ্টিজাত সামগ্রী, শিশুদের খেলনা—সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতির এক প্রাণচাঞ্চল্য দৃশ্য। বিশেষ করে মাটির রঙিন পাতিলে ভরা মিঠাই এই মেলার সবচেয়ে আবেগঘন অনুষঙ্গ। চিরাচরিত প্রথা অনুযায়ী অনেক পরিবার এখান থেকে মিঠাই কিনে মেয়ের শ্বশুরবাড়িতে উপহার পাঠান।

    লোকমুখে প্রচলিত আছে, এই মাটির পাতিল ভরা মিঠাই সময়মতো শ্বশুরবাড়িতে না পাঠালে অনেক গৃহস্থবাড়িতে পারিবারিক অশান্তি সৃষ্টি হতো, এমনকি বউ-ঝিরা বাপের বাড়িতে মাসের পর মাস অবস্থান করত—এই বিশ্বাস যুগ যুগ ধরে এ সভাকে ঘিরেই বেঁচে আছে। এটি নিছক গল্প নয়, বরং গ্রামীণ সমাজের বিশ্বাস, সম্পর্ক আর আবেগের প্রতিফলন।

    দক্ষিণ চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী সভা ও ঘোড়দৌড় মেলা তাই শুধু বিনোদন নয়—এটি ধর্মীয় চেতনা, সামাজিক বন্ধন ও লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই আয়োজন প্রমাণ করে, শেকড়ের টান থাকলে শত বছরও সময় কোনো ঐতিহ্যকে মুছে দিতে পারে না।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleইরানে সম্ভাব্য অভিযানের সময়সূচি মিত্রদের জানাল যুক্তরাষ্ট্র
    Next Article এপস্টেইন ফাইলে থাকা রাজনীতিককে অনুদান দিয়েছিলেন ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন

    খেলারাম দাতার বাড়ি: প্রাচীন প্রত্নতত্ত্বের গহীনে

    মাতৃভাষা দিবসে বাংলায় বিদেশি শব্দ নিয়ে বিতর্ক, যা বললেন জুমা

    কাদিয়ানি সম্প্রদায় কারা? কেন তাদের নিয়ে এত বিতর্ক?

    সেন্ট্রাল সি থেকে ‘আখিল’: ব্রিটিশ র‍্যাপ তারকার আধ্যাত্মিক রূপান্তর

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.