Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»আন্তর্জাতিক»ইরানে সম্ভাব্য অভিযানের সময়সূচি মিত্রদের জানাল যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইরানে সম্ভাব্য অভিযানের সময়সূচি মিত্রদের জানাল যুক্তরাষ্ট্র

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টFebruary 1, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র প্রায় সম্পন্ন করেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এক ঘনিষ্ঠ মিত্র দেশের নেতৃত্বকে মার্কিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন মিললেই যে কোনো সময় অভিযান শুরু হতে পারে।

    পরিকল্পনা অনুযায়ী অনুমোদন পেলে রোববার, ১ ফেব্রুয়ারি থেকেই হামলা শুরুর সম্ভাবনার কথা মিত্র দেশটিকে জানানো হয়েছে।

    মধ্যপ্রাচ্য নীতি বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট এক অনানুষ্ঠানিক উপদেষ্টা মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ-কে বলেছেন, সম্ভাব্য এই অভিযানের উদ্দেশ্য শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে আঘাত হানা নয়। বরং দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে রেজিম পরিবর্তনের কৌশলও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

    মার্কিন পরিকল্পনাকারীদের ধারণা, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্বকে অপসারণ করা গেলে সাধারণ জনগণ রাজপথে নেমে আসতে পারে এবং বর্তমান সরকারের পতনের পথ তৈরি হতে পারে।

    ওই উপদেষ্টা আরও জানান, ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু। পাশাপাশি আইআরজিসি’র নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংস করাও অভিযানের অন্যতম উদ্দেশ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

    ড্রপ সাইট নিউজকে দেওয়া তথ্যে দুজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে হামলা শুরু করতে পারে। এদিকে শুক্রবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ইরানের দিকে বড় আকারের মার্কিন নৌবহর অগ্রসর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না।

    অন্যদিকে সম্ভাব্য হামলার জবাবে ইরানও কড়া প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে স্বল্প সময়ের অভিযানে যুদ্ধ শেষ করে দেওয়া যাবে, তবে সেটি মারাত্মক ভুল ধারণা হবে।

    #আরএ

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    ইরান মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleদেরিতে ঘুমানোর অভ্যাসে বাড়ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি
    Next Article ধর্ম, সংস্কৃতি আর ঘোড়দৌড়ের মিলনমেলা – সুখছড়ীর শতবর্ষী ঐতিহ্যে উৎসবের রঙ

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    শত্রুকে কাবু করতে আক্রমণাত্মক সামরিক কৌশলে যাচ্ছে ইরান

    চীনের শানসিতে ৪০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

    ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

    রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

    সিডিইউ ও এসপিডির সমর্থনে জার্মানির প্রেসিডেন্ট পদে চূড়ান্ত ইলসে আইগনার, হতে পারেন ১ম নারী প্রেসিডেন্ট

    বাজি ফাটালে রোগ সারে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক পাপিয়া

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.