Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»সারাদেশ»জেলা»চট্রগ্রাম»লোহাগাড়া»লোহাগাড়ার চুনতিতে বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    লোহাগাড়া

    লোহাগাড়ার চুনতিতে বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টJune 3, 2026Updated:July 18, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    লোহাগাড়ার চুনতিতে বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) | চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর এলাকায় গভীর রাতে একা থাকা ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ঘটা এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে এক ব্যক্তি ওই বৃদ্ধার কক্ষে ঢুকে অস্ত্র প্রদর্শন করে ভয় দেখায়। এরপর তার গায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থও নিয়ে যায়। বাইরে আরও কয়েকজন সহযোগী আছে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

    পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা বাড়ির অন্যান্য কক্ষেও তল্লাশি চালায় এবং আলমারি ও আসবাবপত্র তছনছ করে। মূল্যবান জিনিসপত্র নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

    ভুক্তভোগী বৃদ্ধা বলেন, “গভীর রাতে হঠাৎ ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে। আতঙ্কে কোনো প্রতিরোধ করতে পারিনি।”

    ঘটনার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। লোহাগাড়া থানার তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।”

    এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    চট্রগ্রাম লোহাগাড়া
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleমাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় বড় সংশোধনী আসছে
    Next Article নীরব মহামারীর রূপ নিচ্ছে অনিরাপদ খাদ্য, বছরে ঝরছে ১৫ লাখ প্রাণ

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    লোহাগাড়ায় ইয়াবাসহ আটক স্থানীয় যুবলীগ নেতা মাসুদ

    লোহাগাড়ায় মসজিদের ওযুখানা থেকে খোয়া গেল ১৭টি পানির ট্যাপ, ক্ষুব্ধ স্থানীয়রা

    লোহাগাড়ায় পদ্ধ খাল পুনরুদ্ধারে স্বস্তিতে স্থানীয় কৃষকেরা

    লোহাগাড়ায় ধানের বাম্পার ফলন, কিন্তু ন্যায্যমূল্য না পেয়ে নিঃস্ব হচ্ছেন কৃষক

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.