গাজীপুরের সালনার মইশানবাড়ির টেক কাথোরায় প্রায় ৩ একর জায়গাজুড়ে গড়ে ওঠা রিভেরি হলিডে রিসোর্ট নগরের কোলাহল থেকে দূরে স্বস্তি খোঁজার এক আদর্শ গন্তব্য।
প্রাকৃতিক পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং নিরিবিলি আবহ সব মিলিয়ে এটি এখন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হলিডে আউট, হানিমুন কিংবা কর্পোরেট ও পারিবারিক আয়োজনের জন্য।
কিভাবে যাবেন
ঢাকা থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই রিসোর্টে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সালনাগামী যেকোনো বাসে উঠলেই পৌঁছে যাওয়া যাবে সালনায়।
সেখান থেকে অল্প দূরত্ব পাড়ি দিলেই মইশানবাড়ির টেক কাথোরায় অবস্থিত রিভেরি হলিডে রিসোর্ট। ব্যক্তিগত গাড়িতে গেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে সালনা পর্যন্ত এসে সড়ক নির্দেশনা অনুসরণ করলেই সহজে পৌঁছানো সম্ভব।
যা দেখবেন
রিসোর্টের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক সাজসজ্জা। ছনের তৈরি রেস্ট শেডগুলো গ্রামীণ আবহ এনে দেয়, যা শহুরে জীবনে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে।
চারপাশে সবুজ গাছপালা, পুকুরের শান্ত জল আর খোলা আকাশ সব মিলিয়ে এখানে সময় যেন ধীর হয়ে যায়।রিসোর্টে রয়েছে নৌকায় ঘোরার সুযোগ, যা পুকুরের জলে ভেসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের এক অনন্য মাধ্যম।
এছাড়া দোলনায় বসে অবসর সময় কাটানো কিংবা খোলা জায়গায় হাঁটাহাঁটি সবকিছুই দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ।
কর্পোরেট অতিথিদের জন্য রয়েছে সুসজ্জিত কনফারেন্স হল, যেখানে অফিস মিটিং, ট্রেনিং বা সেমিনার আয়োজন করা যায়। পাশাপাশি ফিটনেস সচেতনদের জন্য রয়েছে জিমন্যাশিয়াম সুবিধাও।
কোথায় খাবেন
রিভেরি হলিডে রিসোর্টে নিজস্ব রেস্টুরেন্ট সুবিধা রয়েছে, যেখানে দেশীয় ও কিছু আন্তর্জাতিক রেসিপির নানা খাবার পরিবেশন করা হয়। অতিথিরা চাইলে আগাম অর্ডার দিয়ে পছন্দমতো খাবারের ব্যবস্থা করতে পারেন।
পাশাপাশি গ্রামীণ পরিবেশে বসে গরম ভাত, মাছ বা মাংসের পদ উপভোগ করার অভিজ্ঞতা এখানে ভ্রমণকে আরও পরিপূর্ণ করে তোলে।
কোথায় থাকবেন
রিসোর্টে থাকার জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কক্ষ ও বাংলো, যা অতিথির চাহিদা ও বাজেট অনুযায়ী বেছে নেওয়া যায়।
এসি ডাবল রুম ৪০০০ টাকা, এসি ফ্যামিলি রুম ৬০০০ টাকা, ফরেস্ট ভিউয়িং এসি ফ্যামিলি রুম ৫০০০ টাকা
এ ছাড়া, নন-এসি ডাবল রুম ৩০০০ টাকা, ফরেস্ট বাংলো ১০,০০০ টাকা আর ডুপ্লেক্স বাংলো ২০,০০০ টাকা করে ভাড়া পাওয়া যায়।
প্রতিটি আবাসনেই রয়েছে আরামদায়ক পরিবেশ, যা পরিবার বা দম্পতিদের জন্য উপযোগী। বিশেষ করে ফরেস্ট বাংলো ও ডুপ্লেক্স বাংলোতে থাকলে প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতি আরও গভীরভাবে পাওয়া যায়।
সব মিলিয়ে, রিভেরি হলিডে রিসোর্ট এমন একটি জায়গা যেখানে স্বল্প সময়ে প্রকৃতির সান্নিধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া সম্ভব। নগরের ব্যস্ত জীবনের বাইরে একটু স্বস্তি আর প্রশান্তি খুঁজতে চাইলে এই রিসোর্ট হতে পারে এক নির্ভরযোগ্য গন্তব্য।

