Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»খেলাধুলা»বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল
    খেলাধুলা

    বিপিএল ট্রফি নিয়ে রাজশাহীতে ওয়ারিয়র্সের বিজয় মিছিল

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টJanuary 26, 2026Updated:January 26, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি| বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ের আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহী নগরী। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে সংবর্ধনা জানাতে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমসহ দলের খেলোয়াড়রা। পথে পথে বিপুল উৎসাহ-উদ্দীপনায় তাদের বরণ করে নেন ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ।

    শিরোপা জয়ের পর সোমবার সকাল সাড়ে ১০টায় রাজশাহীতে পৌঁছান রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। তারা হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নামার পরপরই ট্রফি হাতে ছাদখোলা বাসে ওঠেন। বিমানবন্দরের সামনে আগে থেকেই প্রস্তুত ছিল সংবর্ধনার বহর।

    পুলিশ স্কটের মাধ্যমে ছাদখোলা বাসটি নগরীর উদ্দেশে যাত্রা শুরু করে। বাসের সামনে ছিলেন দলটির মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। এ সময় শত শত ক্রিকেটপ্রেমী মোটরসাইকেলে বহরটি ঘিরে রাখেন। তাদের হাতে ছিল ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে, কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। বাসের সামনে ঝুলছিল ব্যানার—‘কাপ আইসিছে বাড়িতে’।

    বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর ও রুয়েট ফ্লাইওভার অতিক্রম করে বহরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। সেখানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ক্রিকেটারদের স্বাগত জানান। অনেক শিক্ষার্থী নিজেদের পরনের শার্ট, টি-শার্ট ও সোয়েটার ছুড়ে দেন ক্রিকেটারদের দিকে। ক্রিকেটাররা সেগুলোতে অটোগ্রাফ দিয়ে আবার ফিরিয়ে দেন।

    এ সময় অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম বারবার বিপিএল ট্রফি উঁচু করে ধরলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দে বাসের ওপরেই নেচে ওঠেন ক্রিকেটাররা।

    রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়িয়ে বহরটি তালাইমারী, সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে সংবর্ধনা জানান। পরে লক্ষ্মীপুর, দড়িখড়বোনা, রেলগেট ও আমচত্বর ঘুরে পবা উপজেলার নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে বিজয় মিছিলের সমাপ্তি ঘটে।

    শহরজুড়ে ছাদখোলা বাসের পথে পথে মানুষ হাত উঁচিয়ে অভিনন্দন জানান। অনেকেই দূর থেকেই ক্রিকেটারদের সঙ্গে সেলফি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখেন।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    বিপিএল রাজশাহী ওয়ারিয়র্স
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleকুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে হেলপারসহ গ্রেফতার পাঁচ
    Next Article দলীয় সরকার অধীনে হওয়ার অপেক্ষায় বুটেক্স শিক্ষক সমিতি নির্বাচন?

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    মেসির উত্তরসূরি কে হবেন? ১০ নম্বর জার্সি নিয়ে এখনই তাড়াহুড়ো করতে নারাজ স্কালোনি

    শচীনের সঙ্গে লজ্জার রেকর্ড ভাগাভাগি কোহলির

    ৮৯ রানে অলআউট ভারত: ওয়ানডে ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের রেকর্ড ভাঙা লজ্জার হার

    বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে আর্জেন্টিনা

    এমবাপ্পের শূন্যতা, ইতালির সামনে ফ্রান্সের ব্যর্থতা

    প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে?

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.