Close Menu
    Facebook X (Twitter) Instagram YouTube
    Facebook X (Twitter) Instagram
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    English
    • সর্বশেষ
    • সারাদেশ
    • রাজনীতি
    • ক্যাম্পাস
    • প্রযুক্তি
      • ইন্টারনেট
    • নিরাপত্তা
    • ইসলাম
    • রিভিউ
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • খেলাধুলা
    • ধর্ম
    • নিরাপত্তা
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    Telegraph BangladeshTelegraph Bangladesh
    Home»জাতীয়»সরকারি কর্মচারীদের জন্য প্রস্তুত নতুন বেতনকাঠামোর খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠছে
    জাতীয়

    সরকারি কর্মচারীদের জন্য প্রস্তুত নতুন বেতনকাঠামোর খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠছে

    টেলিগ্রাফ রিপোর্টBy টেলিগ্রাফ রিপোর্টAugust 31, 2026Updated:August 31, 2026
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    সরকারি কর্মচারীদের জন্য প্রস্তুত নতুন বেতনকাঠামোর খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় উঠছে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    জাতীয় ডেস্ক | ৩১ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতনকাঠামোর (পে স্কেল) চূড়ান্ত খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের পর্যালোচনা কমিটি এই নতুন বেতনকাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে। মন্ত্রিসভায় অনুমোদিত হলে প্রজ্ঞাপন জারির কাজ সম্পন্ন করে আগামী সেপ্টেম্বর মাসেই নতুন বেতন স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হতে পারে। এতে সরকারের ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার গঠিত ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নাসিমুল গনি কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে। জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন মূল কমিশন বিদ্যমান ২০ গেড বহাল রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল।

    তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাসিমুল গনি কমিটি বৃদ্ধির হার সর্বোচ্চ ১০০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার এবং চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন ধাপে ধাপে কার্যকর করার সুপারিশ করেছে।

    জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে নতুন পে স্কেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোতে সেবা দিয়ে আসছেন। মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে, তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।”

    প্রস্তাবিত নতুন বেতনকাঠামো বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি।

    Author

    • টেলিগ্রাফ রিপোর্ট
      টেলিগ্রাফ রিপোর্ট
    নবম পে স্কেল
    Follow on Google News Follow on Flipboard
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleযশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
    Next Article লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    এই ক্যাটাগরির আরও সংবাদ

    সেনাবাহিনীর রদবদল: রুটিন পদায়ন নাকি প্রাতিষ্ঠানিক শক্তির আধুনিক রূপরেখা?

    শাপলা চত্বর হত্যাযজ্ঞে পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

    ৬৪ জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে মন্ত্রী-হুইপদের দায়িত্ব প্রদান

    জাইকার অর্থায়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বড় অবকাঠামোগত উন্নয়ন

    মোংলা হাসপাতালে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সেবার মান নিয়ে কড়া নির্দেশ

    বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Privacy Policy
    • Newsroom Submission
    • আজকের সর্বশেষ সংবাদ
    © 2026 Telegraph Bangladesh

    Type above and press Enter to search. Press Esc to cancel.